- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী শিবিরের আনা মোশন ফর রিমুভাল নোটিস খারিজ করলেন লোকসভার স্পিকার
- প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, ট্রাইব্যুনাল নতুন নথি দেখবে কি না, তা তারাই সিদ্ধান্ত নেবে। কোর্ট উদাহরণ হিসেবে তুলে ধরে, কেউ যদি মাধ্যমিকের সার্টিফিকেট জমা দেন, যা আগে যাচাই করা হয়নি। তা হলে এখন যাচাই করা যেতেই পারে।
- সুপ্রিম কোর্ট জানিয়েছে, আজ অর্থাৎ ৬ এপ্রিল রাতে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে পারে।
- সিইও কার্যালয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন বিভু গোয়েল
- গত ১১ মাস ধরে পাচ্ছেন বেতন না পাওয়ায় নির্বাচনের সময় কর্মবিরতিতে নামলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকাশ্রমিক ও সিকিউরিটি গার্ডরা।
- আরামবাগের প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসু বিজেপিতে যোগ দিলেন।
- ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বেলিয়াবেড়া অঞ্চলে প্রায় ১০০টি সংখ্যালঘু পরিবার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করল।
- আলিপুরদুয়ারের পূর্ব কাঁঠালবাড়ি এলাকায় ১৬ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৫৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। পথ অবরোধের পাশাপাশি অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালায় উত্তেজিত জনতা।
- সিবিআই আধিকারিক উমেশ কুমার-সহ বাকিদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি উদয় কুমার। ২০২২ সালে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানায় উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
- তামিলনাড়ুতে হেফাজতে মৃত্যু, ৯ পুলিশকে প্রাণদন্ড দিল মাদুরাই আদালত।

Be the first to comment