১০টা

Spread the love
  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লেখেন, ‘জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী।’
  2. রাষ্ট্রপতির উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি আমাদের সমালোচনা করতে পারেন। কিন্তু বাস্তব পরিবর্তন হবে না। কিন্তু এসআইআর নিয়ে তো কিছু বললেন না। কত আদিবাসীদের নাম এসআইআর-এ বাদ দেওয়া হয়েছে, সেটা জানেন? ওদের অধিকার কেড়ে নিয়েছে। একবার দয়া করে খোঁজ নিন। সাঁওতালদের নিয়ে আমরা কী করি সেটাও খোঁজ নিয়ে নিন।’
  3. সন্ধ্যায় ধর্নামঞ্চ থেকে মমতা বললেন, ‘রাষ্ট্রপতিকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠিয়েছে বিজেপি, ফাঁদে পড়ে গিয়েছেন উনি।’
  4. বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। পরিবর্তন যাত্রার রথ শহরে প্রবেশ করতেই তৃণমূল কংগ্রেসের  পতাকা হাতে একদল কর্মী-সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  5. দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল জয়দেব হালদার-এর।
  6. ইজ়রায়েলি বিমান হামলায় নবি চিট শহরে মৃত্যু হয়েছে ৪১ জনের। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
  7. নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
  8. লাগাতার মিসাইল হামলার জেরে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান।
  9. শুক্রবার রাতে তেহরানে হামলা চালিয়ে আইআরজিসির কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে। শনিবার এই দাবি করল ইজ়রায়েলের সেনাবাহিনী।
  10. মার্কিন হামলায় ইরানের ৪২টি জাহাজ ধ্বংস হয়েছে বলে দাবি করলেন আমেরিকান প্রেসিডেন্ট  ট্রাম্প।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*