১০টা

Spread the love
  1. ক্রিকেটের নন্দনকাননে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা দিল সিএবি।
  2. রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে।
  3. ইডেন গার্ডেনসে রিচা ঘোষ-কে সোনার ব্যাট ও বল দিয়ে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর।
  4. সংবর্ধনা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি চাই মেয়েরা এগিয়ে যাক। আমাদের মেয়েরা ফুটবলও খেলে ভাল। সুইমিং ভাল করে। আর্চারি অ্যাকাডেমিতে জঙ্গলমহলের ছেলে-মেয়েরা ভাল করছে। আমি বিশ্বাস করি আর্চারি অ্যাকাডেমিতে বাংলার ছেলে-মেয়েরা একদিন বিশ্বের সেরা হবে।”
  5. অনেক বুথ লেভেল অফিসাররা বাড়িতে-বাড়িতে এসআইআর (SIR) এ ফর্ম দেওয়ার বদলে যেখান সেখান থেকে দিচ্ছেন। এরপরই কমিশন এই ধরনের বুথ লেভেল অফিসারদের শোকজ এবং তাঁদের ডিসিপ্লিনারি প্রসেডিং করার জন্য নির্দেশ দিয়েছে।
  6. অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও টাকার টোপ দিয়েছিল জীবনকৃষ্ণ সাহা, এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইডি।
  7. বিধানসভা ভোটের মুখে ২২ ডিসেম্বর নতুন দল গঠনের ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের।
  8. সিএএ-তে আবেদনকারীরা যাতে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে পারেন, তার জন্য আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে। সিএএ-তে আবেদনের রসিদকে যাতে এসআইআরের ক্ষেত্রে অনুমোদন করা হয়, হাইকোর্টে সেই আবেদন জানাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
  9. জগদ্দলের আতপুরের ১২৪ নম্বর বুথে বিজেপির BLA হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস। এদিকে নিখিল দাস-কে দেখা গেল তৃণমূলের ক্যাম্প অফিসে কাজ করছেন ।
  10. স্বর্ণ ব্যবসায়ী খুনে পুলিশের জালে রাজগঞ্জের বিডিও-র গাড়ির চালক-সহ ২

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*