- আজ সোমবার থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। এসআইআর নিয়ে উঠতে পারে ঝড়।
- মাসের শুরুতেই খুশির খবর। ১৯কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা কমল। কলকাতায় এর দাম ১৬৯৪ টাকা থেকে কমে ১৬৮৪ টাকা হল।
- ডায়মন্ড হারবারে চালু হল সেবাশ্রয় ২ শিবির। সোমবার উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- এসআইআর আবহে জন্ম, মৃত্যুর শংসাপত্র দিতে শিবির চালু করল কলকাতা পুরসভা।
- গ্রুপ সি ও গ্রুপ ডি তে নিয়োগের আবেদন নেওয়া শুরু করল এসএসসি। দুটো ক্ষেত্রেই বিপুল সাড়া।
- কর্নাটকে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এই রাজ্যের দুই পরিযায়ী শ্রমিক-সহ পাঁচজন।
- ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই সমস্যার একমাত্র সমাধান, বললেন পোপ লিও।
- আরও সঙ্কটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে তিনি গত কয়েকদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
- ৭দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে তালিকা। এনুমারেশন ফর্ম জমার সময়সীমাও বাড়াল কমিশন।
- ঘূর্ণিঝড়ের মেঘ কাটছে। বুধবারের পর রাজ্য জুড়ে হতে পারে বিরাট পারদপতন।
- পুলিশ নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁসে লক্ষ টাকার প্রতারণা, বসিরহাটে ধরা পড়ল সিভিক।
- দাসপুরে স্বামী-স্ত্রীর বচসা-ধস্তাধস্তির মাঝেই রাস্তায় পড়ে মৃত্যু ৩ মাসের শিশুর।

Be the first to comment