এসএসসির গ্রুপ সি ও ডি-তে আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু করল এসএসসি। সূত্রের খবর, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে এখনও পর্যন্ত ৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এদিকে একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যে নথি যাচাইয়ের কাজ চলছে তাতে কোনওভাবে অযোগ্য প্রার্থী যাতে থেকে না যায় তার জন্যে আরও সতর্ক হচ্ছে এসএসসি। ইতিমধ্যে আদালতের ধমক খেয়ে ২৬৯ জন অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়েছে কমিশন। এঁরা চিহ্নিত অযোগ্য হয়েও ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন। নথি যাচাই করতে গিয়ে ধরা পড়েন। এর মধ্যে ৮ জন বিশেষ ভাবে সক্ষম। এসএসসি জানিয়েছে, একাদশ-দ্বাদশের প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর পর শুরু হবে নবম-দশমের নথি যাচাই। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে একজনও অযোগ্য থেকে না যায় তার জন্য নথি যাচাইয়ের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের তিন পর্যায়ে নথি যাচাই করছে এসএসসি। নবম-দশমের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*