- প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি সময় থাকার দৌড়ে জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদি।
- তাঁর শুভ কামনায় বুধবার সকালে নিউটাউনের রাম মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- ঝাড়া ৯ দিন পর আজ বুধবার রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন হওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।
- স্বাস্থ্য দফতর পেলেন চিকিৎসক-বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- আরও বিপাকে তৃণমূল। রাজ্যসভা ছাড়লেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।
- সাংসদ পদে ইস্তফা দিয়ে দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।
- চার বছর পর বাংলায় শুরু হল ১২৫ দিনের কাজের প্রকল্প। উলুবেড়িয়ায় প্রকল্পের সূচনায় হাজির মন্ত্রী দিলীপ ঘোষ।
- দিল্লি থেকে আজই কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- অভিষেকের গতিবিধি জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে সিআইডি।
- আজই কি গ্রেফতার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তুমুল জল্পনা তৃণমূলের অন্দরে।
- সই জাল কাণ্ডে অভিষেকের দায়ের করা আবেদনের শুনানি আজ বুধবার কলকাতা হাইকোর্টে।
- ভাড়া মকুব হতেই মহিলাদের ভিড় বাড়ছে সরকারি বাসে। এক ধাক্কায় মহিলা যাত্রী বাড়ল ১৪ শতাংশ।

Be the first to comment