- জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার বিধি স্থির করে দিল কেন্দ্র। জাতীয় সঙ্গীত ‘জনগণমন’র মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে পরিবেশন করতে হবে জাতীয় গানও। ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময়ে সকলকে উঠে দাঁড়াতে হবে। বুধবার সকালে এক নির্দেশিকায় এ কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
- জাতীয় সঙ্গীতের মতো এ ক্ষেত্রেও সময় স্থির করে দেওয়া হয়েছে। ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবক ১৯০ সেকেন্ড বা ৩ মিনিট ১০ সেকেন্ডে পরিবেশন করতে হবে। কোন কোন সময়ে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা বাধ্যতামূলক, তাও জানিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।
- ১৪ ফেব্রুয়ারি হচ্ছে না, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি, জানাল নির্বাচন কমিশন।
- ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি ও নথি যাচাইয়ের কাজ।
- আজ বুধবার থেকে শুরু হল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচার প্রক্রিয়া।
- প্রথমদিনই উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সুজয় পাল। খুশি স্থানীয় আইনজীবীরা।
- বাংলাদেশে অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরার নজরদারি। থাকছে বডিক্যামের নজরদারিও।
- কোথায় কতটা ঝুঁকি, আঞ্চলিক ভাবে কোথায় কতটা সংবেদনশীল পরিস্থিতি তা মূল্যায়ন করেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, জানালেন বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুল ফজল মহম্মদ সানাউল্লাহ।
- রাজ্য জুড়ে নির্বিঘ্নে চলছে মাধ্যমিক পরীক্ষা। আজ জীবন বিজ্ঞান পরীক্ষা।
- আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লক্ষ।
- বারাণসীর হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার ভাই-বোনের দেহ। দেহের
পাশে মিলল বিপুল নগদ টাকা, তদন্তে পুলিশ। - পুত্র অর্জুনের বিয়েতে রাহুল গান্ধিকে নিমন্ত্রন করলেন সচিন তেন্ডুলকার।

Be the first to comment