আরো ১২

Spread the love
  1. নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর পূর্ণ হল। এই উপলক্ষে বিশেষ প্রদর্শনী বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুলে ধরলেন মোদি সরকারের উন্নয়নের খতিয়ান।
  2. প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বিশ্বকে নেতৃত্ব দিয়ে তিনি বিশ্বগুরু হয়ে উঠেছেন। তাঁর বারো বছরের নেতৃত্বে দেশ সার্বিক ভাবে অসাধারণ উচ্চতায় পৌঁছেছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।
  3. পরিকাঠামো উন্নয়ন, নতুন বিমানবন্দর তৈরি থেকে নতুন আইআইটি এবং এইমসের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট গড়ে তুলেছেন তিনি, বললেন মুখ্যমন্ত্রী।
  4. ৪ লাখ কিমি পাকা রাস্তা, কিষান সম্মান, কৃষি উৎপাদন বৃদ্ধি, রেলে ব্যাপক উন্নয়ন, জল জীবন মিশনে ৩৯ হাজার কোটি টাকা, তাঁর হাত ধরে দেশের সার্বিক উন্নয়ন হয়েছে, দাবি মুখ্যমন্ত্রীর
  5. স্বচ্ছ ভারতের আওতায় ১৪ কোটি শৌচাগার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫ কোটি বাড়ি তৈরি হয়েছে।
  6. ডিজিটাল পেমেন্টে নতুন দিগন্ত খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। উৎপাদন, কর্মসংস্থানে আত্মনির্ভর হয়েছে ভারত।
  7. আজ মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদের প্রশাসনিক কর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।
  8. প্রকাশ্যে এল কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের ১৯ জন বিদ্রোহী সাংসদের সই করা নথি।
  9. বৃহস্পতিবার সাড়ে ৫ ঘন্টা জেরার পর রাত সাড়ে এগারোটায় ভবানী ভবন ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  10. সূত্রের খবর, জেরায় একাধিকবার মেজাজ হারালেন অভিষেক। ১৪ তারিখ ফের তলব।
  11. হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ভারতের প্রখ্যাত শুটার যশপাল রানা। বয়স হয়েছিল ৪৯ বছর।
  12. আরও বিপাকে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। প্রতারণার অভিযোগে দায়ের হল নতুন এফআইআর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*