- আজ মহাশিবরাত্রি। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভনন্দন মুখ্যমন্ত্রীর, দিলেন ধর্মীয় সম্প্রীতির বার্তা।
- আজ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণদিবস। এই উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে শেয়ার করলেন শিল্পীর সঙ্গে তাঁর ব্যক্তিগত মুহূর্তের অভিজ্ঞতাও।
- গায়ক তথা সুরকার ও দুই কৃতী বাঙালি প্রতুল মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির মৃত্যুবার্ষিকীতে তাঁদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- সাত সকালে টালিগঞ্জের অভিজাত আবাসনে আগুন৷ ঘটনাস্থলে দমকলের ৫টি।ইঞ্জিন।
- বেঙ্গালুরুতে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ তরুণ। তদন্তে পুলিশ।
- কাটোয়া স্টেশনে আজিমগন্জগামী ট্রেনের কামরায় আগুন, তুমুল আতঙ্কে যাত্রীরা, এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
- রাজ্যে শেষ হল এসআইআর শুনানি। ৫০ দিনের শুনানি শেষে বাদ পড়তে চলেছেন প্রায় সাড়ে ৬ লক্ষ ভোটার।
- শুনানিতে ডাক পেয়েও এলেন না এমন ভোটারের সংখ্যা প্রায় ৫ লক্ষ, সবারই বাদ পড়ার আশঙ্কা।
- শুনানি শেষে আপাতত আরও সাতদিন চলবে নথি যাচাইকরণ ও তথ্য আপলোডের কাজ, ২৮।ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা।
- সোমবার থেকে আরও বাড়বে শহর কলকাতার।তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
- আমেরিকায় নিখোঁজ এক ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার হল আনজা লেক থেকে। নাম সাকেত শ্রীনিবাসআইয়া।
- আজ নেতাজি ইনডোরে পশ্চিমবঙ্গ তৃণমূল কিসান ক্ষেত মজদুরদের প্রাক নির্বাচনী রাজ্য সম্মেলন।

Be the first to comment