আরো ১২

Spread the love
  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রবিবার সাত সকালে কলকাতার রেড রোডে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
  2. যোগ দিবসে অংশ নিতে ভোর থেকে মানুষের ঢল রেড রোডে। কর্মব্যস্ত জীবনে মানসিক চাপের মধ্যে সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি হল যোগাভ্যাস, বললেন প্রধানমন্ত্রী।
  3. ঋষি অরবিন্দের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন পুরোটাই যোগ। তা বুঝতে না পারলেও এটাই সত্যি। যোগ জীবনের চেতনার প্রকাশ।
  4. রাজ্য সরকারের আবেদন সাড়া দিয়ে স্কুল, কলেজ, সরকারি দফতর সব জায়গাতেই পালিত হল যোগ দিবস।
  5. যোগ দিবসের অনুষ্ঠান সেরে গার্ডেনরিচ শিপবিল্ডার্স থেকে তিনটি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
  6. একশো শতাংশ দেশীয় প্রযুক্তি ও দেশীয় উপাদানে তৈরি তিন যুদ্ধ জাহাজগুলি হল আইএনএস অগ্র, আইএনএস দুনাগিরি ও আইএনএস সংশোধক।
  7. দেশের জলসীমা সুরক্ষা ও নৌবাহিনীর শক্তিবৃদ্ধিতে আরও একধাপ এগোল ভারত, বললেন প্রধানমন্ত্রী।
  8. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রার চাটার্ড ফ্লাইট বিতর্ক, ক্ষোভ বাড়ছে দলের অন্দরে।
  9. বিপুল টাকার বিনিময়ে দলবদল, এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূল সাংসদদের তীব্র আক্রমণ সাংসদ মহুয়া মৈত্রর।
  10. মহুয়ার বিরুদ্ধে পালটা আইনি ব্যবস্থার হুঁশিয়ারি কাকলি ঘোষদস্তিদারদের।
  11. রবিবার সকাল থেকে পূর্বাভাস মেনে প্রবল বৃষ্টি। ভাসল কলকাতা থেকে গোটা দক্ষিণবঙ্গ।
  12. আজ রবিবার পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে ফের নেওয়া হচ্ছে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা বা নিট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*