- শুক্রবারের পর আজ শনিবারও উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি অমিত শাহের।
- আজ সকালে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়ির কাছে সুকনায় এক রিসর্টে চলছে বৈঠক।
- বৈঠকে রয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, রোশন গিরি, জিএনএলএফ সুপ্রিমো মন ঘিসিং ও বিজেপির পাহাড়ের বিধায়করা।
- শো কজের জবাব সন্তোষজনক নয়, নিউ মার্কেট এলাকার ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন।
- বেনিয়মের অভিযোগে আরও ১৭টি হোটেলকে শোকজ। আজ শনিবারই জবাব দেওয়ার শেষদিন।
- তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগে ভাঙল শান্তিপুর পুরসভার পরিচালন বোর্ড।
- রেকর্ড করল খোলা বাজারে চিনির দাম। তিন সপ্তাহে কিলো প্রতি চিনির দাম বাড়লো প্রায় কুড়ি থেকে পঁচিশ টাকা। মাথায় হাত মিষ্টি ব্যবসায়ীদের।
- চিনির দামে রাশ টানতে আমদানির সিদ্ধান্ত কেন্দ্রের। কেনা হচ্ছে ১০ লক্ষ টন চিনি।
- বাড়ল স্বস্তি, আরও তিন মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- দক্ষিণ ভারতীয় ছবির কিংবদন্তি অভিনেত্রী সওকার জানকির জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৯৪ বছর।
- অসুস্থ হয়ে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য।
- আই ফোনের আবদার, সেই নিয়ে বচসার জেরে মহারাষ্ট্রের একই পরিবারে তিনজনের মৃত্যু।

Be the first to comment