- আজ রবিবার, চৈতি ছট পুজো। এই উপলক্ষে সকলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ সন্ধ্যেয় ভবানীপুরে কর্মিসভা, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- মঙ্গলবার থেকে প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমায় প্রথম জনসভা। তারপর যাবেন নন্দীগ্রাম।
- আগামীকাল সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। অশান্তির আশঙ্কায় প্রশাসন।
- অশান্তি রুখতে শুরু কড়া নজরদারি, ডিএমদের একাধিক নির্দেশ নবান্নের।
- হংকং থেকে লন্ডন যাওয়ার বিমানে মাঝ আকাশে মহিলা যাত্রীর মৃত্যু। তুমুল চাঞ্চল্য বিমানে।
- রবিবার সকালে ফের ভূমিকম্প সিকিমে। এর জেরে সাত সকালে কাঁপল শিলিগুড়ি, দার্জিলিং-সহ অনেক এলাকা।
- আরজি করে লিফটে একজনের মৃত্যু নিয়ে চলছে তদন্ত। শনিবার ঘটনাস্থল পরীক্ষা করে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক টিম।
- বরানগরে ভোটের প্রচারে সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি, অশান্তি মিটলেও। এলাকায় রয়েছে উত্তেজনা। চলছে পুলিশি টহল।
- দেদার অফিসারদের বদলি, রাজ্য প্রশাসনকে পঙ্গু করার চক্রান্ত, আজ প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ।
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে উত্তেজনা। তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ। ঘটনার পিছনে বিজেপি অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের। উল্টোদিকে বিষয়টি তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল বলে দায় সারল বিজেপি।
- কেরালায় শিশু-সহ এক পরিবারের পাঁচ জনের রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ

Be the first to comment