রোজদিন ডেস্ক : হংকং থেকে লন্ডনগামী বিমানে এক যাত্রীর মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিল। আজ এই বিমান ছাড়ার ঘন্টাখানেকের মধ্যে এক প্রবীণ মহিলা যাত্রীর মৃত্যু হয়। সঙ্গে পরিবারের মানুষরাও ছিলেন। অনেকে হংকং ফিরতে চাইলেও চালক বিমান গন্তব্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মৃতদেহ বিমানের পিছন দিকে রাখা হলেও দীর্ঘ যাত্রায় তাতে পচন ধরে। ছড়াতে থাকে দুর্গন্ধ। ক্রমে তা অসহনীয় হয়ে উঠলেও নিরুপায় ছিলেন যাত্রীরা। এমনকি লন্ডনে পৌঁছেও তাঁদের বেশ কিছুক্ষণ বিমানে বসে থাকতে হয়। পুলিশ এসে সব খতিয়ে দেখার পর তাঁদের ছাড়া হয়। ৩৩১ জন যাত্রীর এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অনেকেই অসুস্থ বোধ করেন। আচমকা এমন পরিস্থিতি হলে কি করণীয় তা নিয়ে ও বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।

Be the first to comment