- দশদিনে এই নিয়ে তৃতীয়বার। শনিবার সারা দেশে আরও এক দফা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
- কলকাতায় লিটার প্রতি পেট্রোল ৯৪ পয়সা ও ডিজেল লিটার প্রতি ৯৫ পয়সা করে বাড়ল। এর ফলে নতুন দাম হল যথাক্রমে ১১০টাকা ৬৪ পয়সা ও ৯৭ টাকা ২ পয়সা।
- রাজ্যে যে কোনও নিয়োগ প্রক্রিয়া একশো শতাংশ স্বচ্ছতার সঙ্গে করা হবে। শনিবার সকালে শিয়ালদহে একটি রোজগার মেলায় যোগ দিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- এবার থেকে ওএমআর শিটের কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- ওরাল বা ভাইবা পরীক্ষায় ধার্য নম্বর কমানো হবে, কারণ, ওখানে দুর্নীতির সম্ভাবনা বেশি থাকে৷ বললেন মুখ্যমন্ত্রী।
- হিলারি ক্লিনটনের প্রায় ১৪ বছর পর কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর সস্ত্রীক গেলেন তালতলার মাদার হাউজে। ঘণ্টাদুয়েক সেখানে কাটান তাঁরা।
- ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দুপুরে তাঁর দিল্লি যাওয়ার কথা।
- দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
- বিধাননগর পুরসভার ৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া গ্রেফতার। তিনি দেবরাজ ঘনিষ্ঠ বলেই পরিচিত।
- ক্রীড়ামন্ত্রীর নির্দেশে ভেঙে ফেলা হল যুবভারতীর গেটে বসানো মূর্তি।
- রাজ্যের গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দিতে এবার আট দফা দাওয়াই ঘোষণা, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার।
- বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে আইনি জট কাটল না।

Be the first to comment