আরো ১২

Spread the love
  1. শিলিগুড়ি থেকে বাংলাদেশি গ্রেফতার। ভারত-নেপাল সীমান্তের পানিটাংকি থেকে গ্রেপ্তার মোহাম্মদ আনিফ-এর কাছ থেকে ভারতীয় আধার-সহ বহু বেআইনি কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
  2. মালদা মেডিকেল কলেজে ইন্টার্নদের ভেতর মারামারিতে উত্তেজনা ছড়ায়।
  3. ১৪ আগস্ট ব্যারাকপুরে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে আরেক বিজেপি নেতা বিশাল জয়সাওয়াল গ্রেফতার হন। তার বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভে উস্কানি দেওয়ার।
  4. কোচবিহারের যুব তৃণমূল নেতা অমর রায়-কে গুলি করে খুনের ঘটনায় বাঁধন দাস ও মিঠুন রায় গ্রেপ্তার।
  5. বিহারে চলছে রাহুল তেজস্বীর ভোটাধিকার যাত্রা। রাহুল গান্ধীকে বাইক র‍্যালি করতে দেখা যায়।
  6. খুব বিপদজনক কাজ করছেন রাহুল গান্ধী। সরকার ফেলার চক্রান্ত করছেন, বললেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
  7. আজ বন্ধ আছে দ্বিতীয় হুগলি সেতু ওরফে বিদ্যাসাগর সেতু। বন্ধ কোনা এক্সপ্রেস। অসুবিধায় যাত্রীরা।
  8. সোনারপুরে তোলা না দেওয়ায় মহিলাকে কুপ্রস্তাব। অভিযোগ তোলাবাজ তৃণমূল কর্মী কাউন্সিলর
  9. শনিবার শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, শুধু সিবিআই গেছে কেন ওনার তো জেলে থাকা উচিত।
  10. সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, তৃণমূলের আজ সুদীপ্ত, কাল নির্মল, পরশু শান্তনু সবাই দুর্নীতিগ্রস্ত। তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, ভোটের আগে এজেন্সি সক্রিয় হয়। এগুলি বিজেপির চক্রান্ত।
  11. চিংড়িঘাটায় মেট্রো লাইনের কাজ থমকে থাকায় বিক্ষোভ দেখালো বিজেপি।
  12. প্রচন্ড বৃষ্টিতে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর-এর অবস্থা বিপর্যস্ত। এখনও চলছে অঝোর ধারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*