আরো ১২

Spread the love
  1. আজ ২৫ মার্চ, বুধবার সোনাজয়ী ভারতীয় অলিম্পিক দলের সদস্য ও কিংবদন্তী হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াসের জন্মবার্ষিকী। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সকলকে বাসন্তী পুজোরও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
  2. লেসলি ক্লডিয়াসের জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাসন্তী পুজোরও শুভেচ্ছা জানান তিনি।
  3. চালসার পর আজ উত্তরবঙ্গে তিনটি নির্বাচনী জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  4. নন্দীগ্রাম-সহ মেদিনীপুরে আজ একাধিক জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
  5. প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও কতজন বাদ এখনও স্পষ্ট করতে পারল না কমিশন। বাড়ছে ক্ষোভ।
  6. সিইও ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে সব ভোটারের নামই অ্যাডজুডিকেশানে দেখাচ্ছে। সকাল হতে কিছুটা সংশোধন হলেও এখনও একাধিক অভিযোগ, পোর্টাল নিয়ে।
  7. মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস একটা নোটিফিকেশন জারি করেছে যে কোন বুকিং এর টাইমলাইনে কোন চেঞ্জ করা হয়নি।
  8. ভোটে ব্যবহৃত বাস, মিনিবাস, ছোট গাড়ির ভাড়া বাড়ছে। নতুন হার ঘোষণা প্রশাসনের।
  9. গড়িয়ার বিউটি পার্লারে মহিলা খুনে নয়া তথ্য। লিভ ইন সঙ্গীকে ছেড়ে স্বামীর কাছে ফিরেছিলেন রূপবাণী, সেই আক্রোশেই কি খুন, তদন্তে পুলিশ।
  10. দেশ জুড়ে চলছে রেশন কার্ড যাচাইকরণ। এই রাজ্যে এখনও পর্যন্ত বাতিল ৩ লক্ষের বেশি কার্ড।
  11. ফের অসুস্থ সোনিয়া গান্ধি। মঙ্গলবার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন দিল্লির গঙ্গারাম হাসপাতালে।
  12. দিল্লির কংগ্রেস অফিসে উচ্ছেদের নোটিস। উদ্বেগে দলীয় নেতৃত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*