আরো ১২

Spread the love
  1. রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ। এই উপলক্ষে আজ নবান্ন সভাঘরে বিশেষ বৈঠক, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. বৈঠকে থাকবেন জেলাশাসক ও জনগণনার সঙ্গে যুক্ত কর্মী, অফিসাররা।
  3. আজ শুক্রবার থেকে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার-এর ফর্ম ফিলআপ শুরু। জুন মাস থেকেই মিলবে তিন হাজার টাকা।
  4. অনলাইন, অফলাইন, দুই পদ্ধতিতেই করা যাবে আবেদন। তারপর হবে যাচাইকরণ।
  5. একুশ সালে ভোট পরবর্তী হিংসায় উসকানি দিয়ে পোস্ট, কলকাতা হাইকোর্টে আপাতত চার সপ্তাহের স্বস্তি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের।
  6. আজ বিকেলে কেওড়াতলা মহাশশ্মানে পরিচালক অনীক দত্তের শেষকৃত্য।
  7. সকাল থেকে শায়িত রয়েছে নন্দনে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল।
  8. স্বাক্ষরে অমিল, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ-সহ তৃণমূলের চার বিধায়কের বাড়িতে সিআইডির টিম। নেওয়া হল তথ্য।
  9. পুরনিয়োগ দুর্নীতিতে আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। জেল থেকেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের।
  10. রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বিদেশেও তুমুল উৎসাহ তৈরি হয়েছে। লন্ডন, সিঙ্গাপুর থেকেও ফোন আসছে। এমনই দাবি করলেন পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।
  11. আর রাস্তা, ঘাটে নোংরা, আবর্জনা। আসছে স্বচ্ছ অ্যাপ। হতে পারে জরিমানাও। জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
  12. উত্তরপ্রদেশে নির্মীয়মান সেতু ভেঙে ৫ শ্রমিক নিহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*