রোজদিন ডেস্ক :
রাজ্যে নতুন সরকারে এখনও কেউ শ্রমমন্ত্রী না থাকায় বিভিন্ন শ্রমিক সংগঠন উদ্বিগ্ন। সম্প্রতি এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস ও রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তপন মুখার্জি নবান্নে যান। তাঁরা বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের দাবি সম্বলিত স্মারকলিপি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে জমা দিয়েছেন। রাজ্যে শ্রম কোড চালু না করা, ন্যুনতম মজুরি নির্ধারণ সহ তেত্রিশ দফা দাবি সেখানে পেশ করা হয়। শ্রমিক কল্যাণে পেশ করা এই দাবি সমূহ মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন বলে তাঁদের আশা।
রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, এই দাবিপত্র নিয়ে আলোচনার জন্য তাঁদের সময় দেওয়া হবে বলে আশা।
নতুন সরকারের শ্রমমন্ত্রী এখনও না হওয়ায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে অসুবিধা হচ্ছে বলে তাঁরা উদ্বেগ ব্যক্ত করেন।
সূত্রের খবর, আগামী সপ্তাহে রাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারিত হতে পারে।

Be the first to comment