রোজদিন ডেস্ক :
ভারত সরকারের পদ্মশ্রী ভূষিত সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায় প্রয়াত। বয়স হয়েছিল ১০৪। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি র ধওলাগুড়ি গ্রামে নিজের বাড়িতে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
শতায়ু এই সারিন্দা বাদকের প্রয়াণে এক যুগের অবসান হোল। তাঁর স্ত্রী,তিন ছেলে, তাঁদের পরিবার আছেন।
২০২৩ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
সারিন্দা বাদনের প্রায় লুপ্ত সংস্কৃতি তাঁর অনলস প্রচেষ্টায় নতুন জোয়ার এনেছিল।
শিল্পীর প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
উত্তরবঙ্গ সহ রাজ্যের লোকশিল্প মহলে মঙ্গলাকান্ত রায়ের প্রয়াণে নক্ষত্র পতন হোল বলে সব মহল মনে করেন।

Be the first to comment