টেটের জন্য বাড়ল সময়সীমা, প্রাথমিক শিক্ষকদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল শীর্ষ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক :  টিচার এলিজিবিলিটি টেস্ট টেট নিয়ে শুক্রবার প্রাথমিক শিক্ষকদের বড়সড় স্বস্তির খবর শোনাল দেশের শীর্ষ আদালত। টেট পাশ করার জন্য তাদের দেওয়া সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দিল শীর্ষ আদালত। এর ফলে আরও কিছুটা সময় পেলেন শিক্ষকরা। সেই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, টেট পাশ করতেই হবে দেশ জুড়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের। তবে টেট পাশ করার জন্য আগের সময়সীমা ছিল ২০২৭ সালের ৩১ আগস্ট। এদিন সেই সময়সীমা এক বছর বাড়িয়ে ২০২৮ সালের ৩১ আগস্ট করে দিল শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ২০২৮ সালের ৩১ আগস্টের মধ্যে দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতেই হবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন জমা পড়েছিল। আবেদনকারীদের বক্তব্য ছিল, এত বছর ধরে পড়াচ্ছেন তাঁরা। ফলে তাঁদের যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসা থেকে ছাড় দেওয়া হোক। কিন্তু, এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, সকলকেই নতুন করে যোগ‍্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতেই হবে। ফলে ফের যোগ‍্যতা প্রমাণ করতে হবে সারা দেশের প্রাথমিক শিক্ষকদের। এই রায়ের ফলে টেট পাশ না করা রাজ্যের প্রায় ১ লক্ষ প্রাথমিক শিক্ষককে এই পরীক্ষায় বসতেই হবে। গোটা দেশে এই সংখ্যা ৩০ লক্ষের কাছাকাছি। তথ্য বলছে, পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ প্রাথমিক শিক্ষক টেট পাশ করেননি। প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট বাধ্যতামূলক হওয়ার আগেই তাঁরা চাকরি পেয়েছেন। এবার তাঁদের ওই সময়সীমার মধ্যে টেট পাশ করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*