১ আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা

Spread the love

পিয়ালী:

২০২৭ জনগণনার সূচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ১৬ মে ২০২৫ তারিখে ভারত সরকারের পক্ষ থেকে সেন্সাস এর নোটিফিকেশন হয় এবং রাজ্য সরকারের কাছে চিঠি এসেছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারত সরকারের চিঠির কোন সদর্থক সাড়া দেয়নি তৎকালীন রাজ্য সরকার। এই বিষয়ে রাজনীতি করতে চাই না বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু দুর্ভাগ্যজনক, তৎকালীন মুখ্যসচিব  শাসক দলের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই বিষয়ে এগোননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন আমাদের সরকার ৯ মে ২০২৬ শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে আনি। যদিও এক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন ছিল না। এরপর রাজ্যের ক্ষেত্রে ১১ই মে ২০২৬ তারিখে গেজেট নোটিফিকেশন হয়।

সেনসাস ডিরেক্টর রশ্মি কমলের নেতৃত্বে ১ আগস্ট ২০২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। পয়লা আগস্ট থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত চলবে সেল্ফ এনিউমারেশন প্রসেস। এবারে উল্লেখযোগ্য হলো সবটাই হবে ডিজিটাল। ১৬ আগস্ট থেকে ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং হবে। ২০২৭ এর ২৮শে ফেব্রুয়ারির মধ্যে জনগণনার সব কাজ শেষ হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী বলেন এবারের জনগণনার উল্লেখযোগ্য এই যে প্রথমবার ডিজিটাল এবং যে কোনো সাধারণ মানুষ অনলাইনে এনিউমারেশনে অংশগ্রহণ করতে পারবেন।

মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সকলের সহযোগিতা চান এবং বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের ৬০০ কিলোমিটার সীমান্ত। বাংলাদেশ বর্ডার এলাকায় যেভাবে লাইন দিয়ে মানুষ ফিরে যাচ্ছে এটি অত্যন্ত উল্লেখযোগ্য। আমাদের ডেমোগ্রাফি বা জনবিন্যাস অনেকখানি বদলেছে। তাই জনগণনার ডেটা বা তথ্য পেলে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে আমরা ডেটা ব্যাংক তৈরি করতে পারব। তিনি আবারো বলেন এই গুরুত্বপূর্ণ কাজ সকলের সহযোগিতা ও অংশগ্রহণ এর মাধ্যমে সফল করে তুলুন।

মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য দুটি মাসকট বিকাশ ও প্রগতি সামনে আনা হয়েছে। এছাড়া আরো তথ্য পাওয়ার জন্য ১৮৫৫ টোল ফ্রি নাম্বার এবং ০৩৩২৩৩৫৯৫০৩ নাম্বার ও জনগণনা বিষয়ক তথ্য পাওয়ার জন্য দেওয়া হয়েছে। একটি ওয়েবসাইট হয়েছে। তা হল https://westbengal.census.gov.in

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*