রোজদিন ডেস্ক :
মদের আসরে বচসার জেরে খুন হলেন তারক মন্ডল। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার আটপুকুরে এক মাছের ভেড়ির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, ওখানে এক মাছের ভেড়িতে পাহারার কাজ করতেন তারক মন্ডল। গতকাল রাতে ভেড়ির আলা ঘরে বসে সঙ্গীদের সঙ্গে মদ্যপানের সময় বচসা বাধে। এর জেরে আচমকাই একজন লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। নিহত ব্যক্তি পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন বলে প্রকাশ। তাঁর স্ত্রী, দুই মেয়ে, নাবালক ছেলেরা অসহায় অবস্থায় পড়েছেন।
পুলিশ হত্যার ঘটনার তদন্ত করছে।

Be the first to comment