পুনে সহ সংশ্লিষ্ট এলাকায় বিষ মদের বলি ১৭, চিকিৎসাধীন বহু মানুষ 

Spread the love

রোজদিন ডেস্ক :

মহারাষ্ট্রর পুনে সহ সংশ্লিষ্ট এলাকায় বিষ মদ পান করে ১৭ জনের মৃত্যু হয়েছে। বিষ মদে অসুস্থ হয়ে বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। বিষ মদ বিক্রির অভিযোগে এখন অবধি চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, পুনে, হাড়াপসার, দাপোদি – ফুগেওয়াড়ি এলাকায় বিষ মদ পান করে ১৭ জনের মৃত্যুতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় অন্যতম ধৃত যোগেশ ওয়াংখেড়ের এলাকায় বেআইনি মদ বিক্রির বিশাল কারবার আছে। এর আগেও আবগারি দফতর তাঁকে হেফাজতে নিয়েছিল।

মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই মর্মান্তিক মৃত্যু মিছিলের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানান, তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। আবগারি দফতর বিষ মদের বিরুদ্ধে অভিযান করছে।

মূল অভিযুক্ত যোগেশ ওয়াংখেড়েকে আবগারি দফতর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়। সংশ্লিষ্ট এলাকায় এখন শোক আতঙ্কের ছায়া বেড়েই চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*