- আজ হোলি। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে হোলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- হোলির শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
- মধ্যপ্রাচ্য যুদ্ধ, ৫ ও ৬ মার্চ দশম ও দ্বাদশের ফাইনাল পরীক্ষা স্থগিত করল সিবিএসই বোর্ড।
- দোলের দিল শহর জুড়ে মত্ত অবস্থায় অভব্য আচরণ, প্রায় তিনশো জনকে গ্রেফতার করল পুলিশ।
- চলতি সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খোমেইনির দাফন হবে ইরানের মাসহাদ শহরে। তবে কবে, কখন হবে তা নির্দিষ্ট করে জান যায়নি।
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের পারদ আরও চড়ছে। দুবাই ও কাতারে মার্কিন সেনাদের ওপর হামলা চালালো ইরান। ৯ টি মার্কিন ঘাঁটিতে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে খবর।
- হরমুজ প্রণালী দিয়ে চিন, রাশিয়ার জাহাজ ছাড়া অন্য দেশের জাহাজ গেলে ছাড়া হবে না, কড়া হুঁশিয়ারি ইরানের।
- আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণে ইরানে মৃত্যুর সংখ্যা আটশো ছাড়াল।
- যুদ্ধ বন্ধে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সর্বসম্মত ভাবে মোজতবা খামেনেই হলেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা।
- ভূয়ো খবর ছড়ানো, কাশ্মীরে শাসক দলের সাংসদ, নেতার বিরুদ্ধে এফআইআর পুলিশের।
- রঙের উৎসবে শোকের ছায়া। দোলের দিন স্নান করতে এসে ভাটপাড়া, আহিরীটেলা ও তারকেশ্বরে তলিয়ে মৃত্যু হল ৬ জনের।

Be the first to comment