দোলের দিন স্নান করতে গিয়ে রাজ্যে তলিয়ে গেলেন ৬ জন

Spread the love

রোজদিন ডেস্ক : রঙের উৎসবের আনন্দ ডেকে আনল শোক। মঙ্গলবার দোলের দিন রঙ খেলার পর নদীতে স্নান করতে গিয়ে রাজ্যে তলিয়ে গেলেন মোট ৬ জন। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। স্থানীয় বলরাম সরকার ঘাটে স্নান করতে গঙ্গায় তলিয়ে গেলেন একসঙ্গে ৪ জন। বুধবার সকাল পর্যন্ত তাঁদের কোনও সন্ধান মেলেনি। কলকাতার আহিরীটোলা ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যান এক ব্যক্তি। পরে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের নাম সমীর মাইতি (৫১)। অন্যদিকে, তারকেশ্বরে দুধ পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণির এক পড়ুয়া। নাম চঞ্চল ঘোষ। তল্লাশি চালালেও মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত তাঁর কেনও সন্ধান মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিখোঁজদের জন্য তল্লাশি চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*