মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ নেতা হলেন

Spread the love

রোজদিন ডেস্ক :
মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ নেতা হলেন। ৫৬ বছর বয়েসী মোজতবা নিহত আয়াতোল্লা খামেনেই এর পুত্র। তাঁকেই দেশের সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নিলো যুদ্ধ বিধ্বস্ত ইরান।
অন্যদিকে ইস্রায়েল হুমকি দিয়েছে, যিনি ই পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন, তাঁকেই হত্যা করা হবে।
সূত্রের খবর, এই নিয়ে ইরানে দ্বিতীয় বার বিশেষজ্ঞ দের অ্যাসেম্বলি সর্বোচ্চ নেতা বেছে নিলো।
আমেরিকা ইস্রায়েল মোজতবা কে নিশানা করবে ভেবে প্রাথমিকভাবে অনেকে তাঁকে এই পদে দেওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, পরে তাঁকে ই সর্বোচ্চ নেতা করার সিদ্ধান্ত হয়।
দীর্ঘ দিন পিতা আয়াতোল্লা খামেনেই এর ছত্রছায়ায় থেকে
কাজ করেছেন মোজতবা, এবার তাঁর আরও দায়িত্ব বাড়লো, এমনটাই মনে করেন রাজনৈতিক মহল।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ইস্রায়েলের যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই, তাঁর স্ত্রী, কন্যা, জামাতা, নাতনি প্রমুখ নিহত হন। এবার তাঁর পুত্র দেশের সর্বোচ্চ নেতা হলেন।
#

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*