- বাড়ছে না ইএমআইয়ের বোঝা, রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্তের ঘোষণা আরবিআই গভর্নরের।
- দেশে বিদেশি মুদ্রা ভাণ্ডারের মজুত স্থিতিশীল, আপাতত আশঙ্কার কারণ নেই, জানাল আরবিআই।
- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতার নলবনে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলেন বৃক্ষরোপণের বার্তা।
- রাজ্য জুড়ে এক কোটি ১০ লক্ষ চারাগাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে, বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকার আয়োজিত একটি কর্মসূচিতে শুক্রবার যোগ দিয়ে বৃক্ষরোপণের ঘোষণা করেন তিনি। শুধু শুক্রবারই রাজ্য জুড়ে ছ’লক্ষ গাছের চারা লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
- দিল্লিতে অধ্যাপিকার রহস্যমৃত্যু। বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হল তাঁর দেহ। নাম দেবস্মিতা পাল (৪৯)। তদন্তে পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন শিবাজী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন দেবস্মিতা। পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।
- নেভা চুক্তিতে সই, ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ।
- গ্রন্থাগারে বই নেই, আছে শুধু মদের বোতল! এমনই ঘটনা সামনে আসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারের কপাটহাটে।
- ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মী-সমর্থকরা তালা ভেঙে ভিতরে ঢুকে মদের বোতল দেখতে পান। নেপথ্যে কারা, খতিয়ে দেখছে পুলিশ।
- তোলাবাজি থেকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত স্বরূপ বিশ্বাসকে আজই তোলা হচ্ছে আদালতে।
- তৃণমূল নেতা শওকত মোল্লাকে পলাতক ঘোষণা এনআইএ-র, সর্বত্র কড়া সতর্কতা জারি।
- সরকারি ও সরকার পোষিত স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে কড়া পদক্ষেপ প্রশাসনের। জারি হল নির্দেশিকা।

Be the first to comment