- সর্বভারতীয় মতুয়া মহাসংঘের প্রাক্তন প্রধান ‘বড়মা’ বীণাপানি দেবীর প্রয়াণদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- সেই সঙ্গে এসআইআরের নামে ইচ্ছা করে মতুয়াদের নাম দেওয়ার প্রতিবাদ জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
- তুলে ধরেন গত দেড় দশকে মতুয়া সমাজের উন্নয়নে রাজ্য সরকারের একের পর এক কাজের খতিয়ান।
- বড়মার প্রয়াণদিবসে শ্রদ্ধা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- ৬ মার্চ এসআইআর চক্রান্তের প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে এল কর্মসূচির পোস্টার।
- আগামীকাল ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী। ধর্মতলার ধরনা মঞ্চে এখন চূড়ান্ত তৎপরতা।
- আজ রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেবেন তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী। এই উদ্দেশ্যে সকালেই বিধানসভায় পৌঁছে গেলেন তাঁরা। রয়েছেন দলীয় নেতৃবৃন্দ।
- ৮ মার্চ রায়দিঘির গোপীনাথপুর মাঠে অভিষেকের পালটা জনসভা। চলছে প্রস্তুতি।
- তৃণমূলে যোগ দিলেন আইনজীবী ও সমাজকর্মী সৌরভ চন্দ্র। তৃণমূল ভবনে তাঁর হাতে পতাকা তুলে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
- মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে এবার রাজ্যসভায় যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। তাঁর ছেড়ে যাওয়া আসনে কে? বাড়ছে জল্পনা।
- কোচবিহারে বিজেপির রথ ভাঙচূর। অভিযোগের তির টিএমসি-র দিকেই।
- কড়া নিরাপত্তায় আজ বৃহস্পতিবার নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১ কোটি ৯০ লক্ষের কিছু বেশি মানুষ এই নির্বাচনে অংশ নেবেন।

Be the first to comment