রোজদিন ডেস্ক :
কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুরের অভিযোগ উঠলো শাসক তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ওই জেলার মহিষবাথানে এই রথ ভাঙচুর করা হয়। বিজেপি র অভিযোগ, টিএমসি-র যুব নেতা সায়নদীপ গোস্বামীর নেতৃত্বে তা হয়েছে।
এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। পুন্ডিবাড়িতে পথ অবরোধ হয়। বিজেপি অভিযোগ, কোচবিহার থেকে রথ আসার সময় কাপুরুষের মত টিএমসি এর ওপর হামলা করে।
যদিও টিএমসি তা অস্বীকার করেছে। প্রচারে থাকার জন্য এই সব ই বিজেপির বাহানা বলে তাঁরা পালটা অভিযোগ করেন।
সূত্রের খবর, গত ১, মার্চ বিজেপি জাতীয় সভাপতি নীতিন নবীন এই রথ যাত্রার সূচনা করেন। আজ শীতলকুচি থেকে তার সূচনা করার কথা কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদের। উত্তর প্রদেশ থেকে এই রথ দলের জেলা কার্যালয়ের সামনে রাখা ছিল। গত রাতে এর ওপর হামলা হয়।এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা আছে বলে জানা যায়।

Be the first to comment