আরো ১২

Spread the love
  1. এস আই আর-এর বিরুদ্ধে মুখ খুলে ভোট চুরির কথা বললেন অখিলেশ যাদব।
  2. রাহুল তেজস্বীর ভোটাধিকার যাত্রার আজ দ্বিতীয় দিন। সংবিধান বাঁচানোর বার্তা দিলেন রাহুল।
  3. প্রবল বৃষ্টিতে রাজধানী দিল্লিতে বাড়ছে জলস্তর, ফুঁসছে যমুনা। সমূহ বিপদ সম্ভাবনা।
  4. উপরাষ্ট্রপতি পদে তৃণমূল কংগ্রেস বিপক্ষে প্রার্থী চায়।
  5. মধ্যমগ্রামে স্কুলের সামনে বিস্ফোরণে মৃত উত্তরপ্রদেশের যুবক সচ্চিদানন্দ মিশ্র। ঘটনাস্থলে ব্যাগ ভর্তি বোমা পাওয়া যায়।
  6. রেকর্ড করল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দু-বছরের শিশু আরিশ লস্কর। দেড় বছর বয়স থেকেই সে যা শোনে, মনে রাখে । ঠোঁটিস্থ ১৩৫টি দেশ ও তার রাজধানীর নাম। শুধু প্রশ্নের অপেক্ষা। অনর্গল বাংলা ও ইংরেজিতে কথা বলতে পারে সে।  ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম তুলে নজির গড়ল দু-বছরের আরিশ।
  7. পরিবেশকে বন্ধু ভেবে তাক লাগিয়ে দিলেন হুগলির আরামবাগের যুবক সুজিত নায়েক। তার গ্রাম থেকে সাইকেল করে কন্যাকুমারী। ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ পথে সুজিতের লক্ষ্য জল, খাবার অপচয় বন্ধ করা এবং গাছ লাগানোর বার্তা ছড়িয়ে দেওয়া।
  8. সিবিআই মামলাতে ও পার্থ চট্টোপাধ্যায়-কে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও এখনই স্বস্তি মিলছে না আপাতত জেল মুক্তির সম্ভাবনা নেই পার্থর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় তিন বছর জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
  9. বাংলা ও বাঙালির বিরুদ্ধে বিজেপি চক্রান্ত করছে এই অভিযোগে দেশ বাঁচাও গণমঞ্চ প্রতিবাদের সোচ্চার। কলকাতার প্রেস ক্লাবে পূর্ণেন্দু বসু, সৈকত মিত্র, অনন্যা চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, রন্তিদেব সেনগুপ্ত, সুমন ভট্টাচার্য বিজেপি ও আরএসএসকে দায়ী করে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। চিত্রপরিচালক গৌতম ঘোষ ও গণমঞ্চের স্বপক্ষে বিজেপির বাংলা বাঙালির ওপর আক্রমনের বিরুদ্ধে ভিডিও বার্তা পাঠান।
  10. বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিলেন কেষ্ট মন্ডল ওরফে অনুব্রত মণ্ডল। পুলিশ অফিসার-কে হুমকি ও কদর্য ভাষায় গালাগাল করার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে মামলা হয়।
  11. মিডলটন রো-এর সেন্ট থমাস চার্চে চোখের জলে বাবা ভেস্ পেজকে শেষ বিদায় জানালেন লিয়েন্ডার। এই আবেগঘন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বন্ধু লি-এর পাশে দাঁড়ান সৌরভ গাঙ্গুলী। ছিলেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে, প্রাক্তন ক্রিকেটার অরুনলাল-সহ বহু ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট জন।
  12. ৭৯তম স্বাধীনতা দিবসে জানা গেল সুখবর। দেশাত্মবোধক ছবি তৈরি করছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছবির নাম অগ্নিযুগ দা ফায়ার। রচনা-পরিচালনা দুটোই করছেন বিশ্বজিৎ নিজে, প্রযোজনা বিশ্বজিৎ পত্নী ইরা চট্টোপাধ্যায়। বিশ্বজিতের ছোট মেয়ে শাম্ভবি চট্টোপাধ্যায় একটি বিশেষ ভূমিকায় অভিনয় করছেন। এটি তার ডেবিউ ফিল্ম। ছবিতে কুমার শানুর কন্ঠে শোনা যাবে রবীন্দ্রনাথের গান ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’। হিন্দি ছাড়াও দক্ষিণ ভারতের একাধিক ভাষায় রিলিজ হবে ছবিটি। অন্যান্য ভূমিকায় আছেন অনুপম খের, মধু, ধর্মেন্দ্র, জ্যাকি শ্রফ প্রমূখ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*