পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. শুক্রবারই নন্দীগ্রামের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও ফ্র্যাকচারই হয়নি, প্রয়োজনে কাগজ দেখিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আজ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ‘নো ফ্র্যাকচারের’ রিপোর্ট দেখালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, এই ঘটনার তদন্ত করছে সিআইডি।
  2. নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, ময়দা, চিনি ও সুজিতে ছাড় দেওয়া হবে। তিনি দাবি করেন, রাজ্য সরকারের পুজো স্পেশ্যাল রেশনিং ব্যবস্থায় রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের প্রায় ৮ কোটি রাজ্যবাসী উপকৃত হবেন। এর জন্য খাদ্য দফতরকে অতিরিক্ত ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  3. জাপানের আইচি-নাগোয়ায়, ২০২৬ এশিয়ান গেমসে দেশকে পদক এনে দিলেন নীরজ চৌহান। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় তিরন্দাজ।
  4. বাগডোগরায় গণপিটুনিতে মৃত্যু দুইজনের। জানা গিয়েছে, গরু চোর সন্দেহে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় দুটি গাড়ি। গুরুতর আহত ২। আটক করা হয়েছে এক পাচারকারীকে।
  5. ব্রাজিল দলের টিম বাস এসে থেমেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। লোকে লোকারণ্য যুবভারতী স্টেডিয়ামের এন্ট্রি গেট। সমর্থকরা অপেক্ষা করছেন তাঁদের প্রিয় খেলোয়াড়কে একবার চোখের দেখা দেখতে।
  6. অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার সত্যভেড়ু মণ্ডল এলাকায় ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে শনিবার সকালে ভয়াবহ বয়লার বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম ১০ জন।
  7. জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ। ভারতীয় সেনার হাতে আটক পাক অধিকৃত কাশ্মীরের নাবালিকা। নৌসেরার লাম সেক্টরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি দেখে তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
  8. ২টি সংসদীয় কমিটির চেয়ারপার্সন পদ হারালো কালীঘাট তৃণমূল। একাধিক সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে NCPI সাংসদদের। কেমিক্যাল এবং ফার্টিলাইজ়ার কমিটির চেয়ারপার্সন করা হয়েছে NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে।
  9. সামশেরগঞ্জে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস।
  10. দুর্গাপুরের দিক থেকে বর্ধমানের দিকে যাওয়া একটি পাথর বোঝাই ডাম্পারে আচমকা আগুন। ১৯ নম্বর জাতীয় সড়কের পারাজ এলাকায় আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় আস্ত ডাম্পার। অল্পের জন্য প্রাণে বাঁচেন ডাম্পারের চালক ও খালাসি।
  11. স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম নাম কাস্তুরি বিবি। মালদার ইংরেজবাজার থানার নতুন নঘরিয়া নীচুটোলা এলাকার ঘটনা।
  12. শনিবার দুর্গাপুরে সেচ দপ্তরের দামোদর কার্যালয় থেকে উদ্ধার রেভিনিউ অফিসারের ঝুলন্ত দেহ। মৃতের নাম অলোক দাস (৫৩)।
  13. হস্টেলের খাবারে পোকা ও টিকটিকি মেলার অভিযোগ। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে থাকেন ওডিশার জটনি এলাকার সেঞ্চুরিয়ন বিশ্ববিদ্যালয়ে।
  14. জাপানের আইচি-নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসের গলফে ইতিহাস গড়লেন ভারতীয় কন্যারা। মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টে সোনা জিতে নিলেন প্রণবী শরথ উরস। পাশাপাশি প্রণবী, অদিতি অশোক এবং দীক্ষা দাগারের ভারতীয় ত্রয়ী মহিলাদের টিম ইভেন্টে দেশকে এনে দিলেন রুপোর পদক।
  15. হরমুজ প্রণালীতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ ‘এমটি কাজিমাহ ৩’। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজে কুয়েতের পতাকা লাগানো ছিল বলে সূত্রের খবর। ওই জাহাজে পাঁচজন ভারতীয় ছিল। ওমানের সহযোগিতায় তাঁদের সকলকে উদ্ধার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*