Explosion in Medicine Factory, অন্ধ্র প্রদেশে ৫ শ্রমিক নিহত, আহত ১২

Spread the love

রোজদিন ডেস্ক :
অন্ধ্র প্রদেশের তিরুপতির শ্রী সিটিতে এক ওষুধের কারখানায় বয়লার বিস্ফোরণে (Explosion in Medicine Factory) পাঁচ শ্রমিক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বারো জন। আজ এই মর্মান্তিক দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।। প্রাথমিকভাবে পাওয়া খবরে প্রকাশ, আজ রাতের শিফট এর কাজ করে যখন কর্মীরা বেরোচ্ছিলেন ও দিনের কর্মীরা প্রবেশ করছিলেন, তখন এই ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনা স্থলেই দুই শ্রমিক প্রাণ হারান, অন্যরা চিকিৎসা ধীন অবস্থায় শেষ নিশ্বাস ফেলেন।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তিনি নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান ও আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
কিভাবে এই বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*