উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখলেন অজিত ডোভাল
উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার পর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার রাতে প্রথমে তিনি সেলামপুরে উত্তর-পূর্ব দিল্লির পুলিশ কমিশনার বেদ প্রকাশ সূর্যর অফিসে যান। সঙ্গে ছিলেন দিল্লির পুলিশ প্রধান অমূল্য পটনায়েক। […]
