মুখ্যমন্ত্রীর সম্মানহানির অভিযোগ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর তৃণমূল নেতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভিত্তিহীন, উস্কানিমূলক, আপত্তিকর মন্তব্যের অভিযোগ। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। বিধায়ককে গ্রেপ্তারের দাবি করেছেন তিনি। […]
