রোজদিন ডেস্ক : দরিদ্র আমেরিকানদের খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ করতে চলেছে ট্রাম্প প্রশাসন! এই খবর নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ওই দেশে। সূত্রের খবর,প্রায় চার কোটি নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন।সাধারণভাবে ফুড স্ট্যাম্প বলে পরিচিত এই প্রকল্প বন্ধ হলে বহু গরিব মানুষ অসুবিধায় পড়বেন বলে ওই দেশের সমাজসেবী সংস্থাগুলি মনে করে। যা সংবিধান ও মানবিক নীতির পরিপন্থী। এর প্রতিবাদে ২৫টি অঙ্গরাজ্য আদালতের দ্বারস্থ হয়েছে বলে প্রকাশ। তাদের দাবি, প্রশাসন যেন ৬০০ কোটি ডলারের জরুরি তহবিল ব্যবহার করে এই প্রকল্প চালু রাখে। তবে মার্কিন কৃষি বিভাগ এই দাবি মানতে নারাজ।আগামী মাসে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে ইঙ্গিত মিলেছে। মার্কিন কৃষি দফতরের বক্তব্য, ৬০০ কোটি ডলারের এই তহবিল প্রাকৃতিক দুর্যোগ-সহ অন্য জরুরি কাজের জন্য রাখা আছে, তা অন্য কাজে ব্যবহার করা সম্ভব নয়।
প্রসঙ্গত, আমেরিকায় এখনও শাট ডাউন চলছে। সরকারি ও প্রশাসনের বিভিন্ন কাজে এর বিপুল প্রভাব পড়েছে। এখন অবধি এই পরিস্থিতি বদলের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। পরন্তু, এই পরিস্থিতির জন্য ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাটরা একে অপরকে দোষ দিচ্ছেন।
ফুড স্ট্যাম্প কর্মসূচি প্রকল্প বন্ধ র সম্ভাবনা নিয়ে ফের ওই দেশে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে বলে জানা যায়। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, কানসাস, ওয়াশিংটন-সহ ২৫টি অঙ্গরাজ্য এর বিরুদ্ধে আদালতে গেছে।

Be the first to comment