রোজদিন ডেস্ক : ভোটের জন্য সব করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি ওঁকে নাটক, নাচ ইত্যাদি যাই করতে বলা হবে, উনি তাই করে দেবেন বলে আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারে মন্তব্য করেন। মুজফফরপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, নীতিশ কুমার বিহার সরকারের মুখমাত্র। আসলে রিমোট কন্ট্রোলে সরকার চালায় বিজেপি। সামাজিক ন্যায়ের সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই। ওরা সামাজিক ন্যায়ের বিরোধী।
রাহুল গান্ধীর এই সব বক্তব্য র বিরুদ্ধে পালটা আক্রমন শানিয়েছে বিজেপিও। তিনি গুন্ডাদের মত কথা বলছেন বলে মন্তব্য করেন বিজেপি নেতা প্রদীপ ভান্ডারি। প্রধানমন্ত্রীকে যে গরিব মানুষরা ভোট দিয়েছেন, উনি তাঁদের অপমান করলেন বলে তিনি জানান।

Be the first to comment