রোজদিন ডেস্ক : কলকাতা উচ্চ আদালতের নির্দেশ সত্বেও কেন্দ্র বাংলাদেশ থেকে সোনালি বিবিদের ফেরানোর কোন ব্যবস্থা করেনি। এর প্রতিবাদে কেন্দ্রর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে তাঁর পরিবার। গত জুন মাসে দিল্লিতে অন্তসত্বা সোনালি বিবি, তাঁর পরিবার-সহ ছয় জনকে তড়িঘড়ি বাংলাদেশে পাঠিয়ে দেয় পুলিশ। এমনকি কোনও নিয়ম কানুনের তোয়াক্কাও করেনি তারা।
কলকাতা উচ্চ আদালতে সোনালি বিবির বাবা আবেদন জানালে কেন্দ্রকে তাঁদের ফেরানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেলে। কেন্দ্র কোনও ব্যবস্থা না নেওয়ায় সোনালির বাবা ভাদু শেখ ফের উচ্চ আদালতে গেছেন।
এই বিষয়ে রাজ্য সরকার তাঁদের পাশে আছে বলে সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন।

Be the first to comment