৭ নভেম্বর SSC-র ফলপ্রকাশের সম্ভাবনা

Spread the love

প্রতিবেদন : সব ঠিক থাকলে আগামী ৭ নভেম্বর ফলপ্রকাশ করতে চলেছে SSC বা স্কুল সার্ভিস কমিশন। ফলপ্রকাশের পরেই জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করবে কমিশন। মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগ করা হবে এই ফলাফলের ভিত্তিতে। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ ওঠেছিল। হয় একাধিক মামলাও। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বাদ যায়নি কোনওটাই। শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর পুরো প্যানেল। চাকরিহারা হন সবাই। অনেক আবেদন নিবেদনের পরেও ফেরেনি চাকরি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ফের নতুন করে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। আদালত সাফ জানিয়ে দেয় ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই শেষ করতে হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। এখন তারই তোড়জোড় চলছে জোরকদমে। গত ৭ সেপ্টেম্বর হয়েছিল নবম-দশমের শিক্ষক নিয়োগের এই পরীক্ষা। আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। ১৪ তারিখ হয়েছিল একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা। আবেদনকারী সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*