পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ প্রধানমন্ত্রী কেরালায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।
  2. আগামিকাল রাজ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গ্যাস সঙ্কটের পরিস্থিতি ঠেকাতে নানা পদক্ষেপ করার ভাবনা রয়েছে তাঁর।
  3. অবশেষে হরীশ রানার নিষ্কৃতিমৃত্যুর অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। এমন ঘটনা দেশে এই প্রথমবার।
  4. দুঃসময়ে বাংলাদেশে পাঁচ হাজার টন ডিজ়েল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  5. বিদায়বেলায় সি ভি আনন্দ বোস বলেন, আমি মুখ্যমন্ত্রীকে তার মহানুভবতার ধন্যবাদ জানাবো। এটাই বাংলার সংস্কৃতির ঐতিহ্য দর্শায়।
  6. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল ইডি।
  7. ডাকা হয়েছে শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈনকে। আগামী সপ্তাহের মধ্যেই তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  8. ৯ নং জাতীয় সড়কের সরডাঙ্গা মোড়ে গার্ডওয়াল ধসে বিপত্তি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।
  9. জেলায় জেলায় চরমে গ্যাস সঙ্কট। প্রায় বন্ধের মুখে হোটেল রেস্তোরাঁগুলি।
  10. সিলিন্ডার বুকিং করতে না পেরে এ বার গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের।
  11. বুধবার সকাল থেকে ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহারে সমস্যায় গ্রাহককেরা। সকাল থেকে ১,১০০-এরও বেশি উপভোক্তা ডাউন ডিটেক্টরে অ্যাপস খুলতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন।
  12. পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বালক রাউত এলাকায় একটি পুরো পাড়ার ২০ টি পরিবারের বাসিন্দারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।
  13. মুর্শিদাবাদে নারকেল তেলের কৌটা দেশলাই কাঠি নিয়ে খেলতে গিয়ে জখম।  আহত দুই নাবালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
  14. গত ১১ দিন ধরে লড়াই চলছে মধ্যপ্রাচ্যে। বন্ধ হরমুজ প্রণালী। ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত তেল, এলপিজি রফতানি বন্ধ রয়েছে।
  15. আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে চলেছে ইরান, হুঁশিয়ারি পেন্টাগনের। আমেরিকা আকাশপথে হামলা বাড়াতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*