পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বুধবার বিকেলে কালীঘাটে বগলা মায়ের মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. আগামী ১৬ জানুয়ারি শুক্রবার বিকেল চারটেয় মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
  3. উন্নয়নের পাঁচালি নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  4. একাধিক দাবিতে ফের নির্বাচন কমিশনের দফতরের তৃণমূলের ৫ প্রতিনিধি।
  5. আইপ্যাকে তল্লাশি নিয়ে তৃণমূলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। মুলতুবি ইডির মামলা।
  6. আজ মকর সংক্রান্তি। ভোর থেকে গঙ্গাসাগরে চলছে শাহীস্নান। লক্ষ লক্ষ পূণ্যার্থীদের সমাবেশ মেলা প্রাঙ্গণে।
  7. সংক্রান্তিতে জাঁকিয়ে শীত, আগামী ২ দিন আরও নামবে পারদ।
  8. বি বি গাঙ্গুলি স্ট্রিটে ফার্নিচারের দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন।
  9. নিপা আক্রান্ত মহিলা নার্স কোমায়, উদ্বেগে চিকিৎসকরা।
  10. নিউটাউনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২।
  11. এফআইআর আতঙ্কে আরও এক মৃত্যু রাজ্যে, আতঙ্কে উত্তর ২৪পরগনার গুমায় ট্রেনলাইনে ঝাঁপ বৃদ্ধার।
  12. কয়লা পাচার মামলায় এবার রাজ্যের আট ব্যবসায়ীকে তলব করল ইডি।
  13. শুনানির নামে হয়রানির অভিযোগে বিক্ষোভে উত্তাল কেতুগ্রাম।
  14. ভোরের বাদুরিয়ায় সাইকেল আরোহীকে পিষে পলাতক গাড়িচালক, ভর্তি আরজি করে।
  15. চেন্নাইয়ে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের এক শ্রমিকের রহস্যমৃত্যু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*