নন-টেট শিক্ষকদের নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করার দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকারকে নন টেট শিক্ষকদের নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করার দাবি করলো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ইতিমধ্যে টেট, নন টেট শিক্ষকদের তালিকা, এই নিয়ে রাজ্যের বক্তব্য ইত্যাদি জানতে চেয়েছে।
সেখানে শিক্ষার অধিকার আইন চালু হওয়ার আগে নন টেট শিক্ষকদের তালিকা না দেওয়াই সমীচীন বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ মনে করে। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই মর্মে রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা কমিশনার, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে চিঠি দিয়েছেন।
এই সব নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার আর্জি জানিয়েছেন তিনি। কিংকর অধিকারী বলেন, শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের টেট মুক্ত বলে উল্লেখ করে দিক রাজ্য।
তখনকার নিয়োগ বিধি অনুযায়ী কাজ পাওয়া এই শিক্ষকরা এত দিন সম্মান ও যোগ্যতার সঙ্গে কাজ করে এসেছেন, তাঁদের যাতে কোন ভাবেই অসুবিধায় না পড়তে হয় সেই বিষয়ে আর্জি জানান তিনি। এমনও হয়েছে যে বিজ্ঞপ্তি জারির অনেক পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যা প্রশাসনিক ও আইনি জটিল তার ফল, এর জন্য নিয়োজিত শিক্ষকদের নন টেট হিসাবে চিহ্নিত করা ঠিক নয় বলে তিনি জানান।
রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের পূর্ণ মর্যাদার সঙ্গে কাজ করার ব্যবস্থা নিতে, তাঁদের অহেতুক মানসিক চাপ থেকে মুক্ত করতে তিনি সরকারকে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*