নবান্নের সামনে ধরনা নয়, বিজেপিকে বিকল্প জায়গার প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : নবান্ন অভিযান নিয়ে অনুমতি চাইতে গিয়ে আদালতে মুখ পুড়ল বিজেপির। বুধবার তাঁদের আবেদন পত্রপাঠ খারিজ করে দিল। সেই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল নবান্নের সামনে কোনও ধরনা দেওয়া যাবে না। এদিন স্পষ্ট ভাষায় রাজ্য বিজেপিকে তা জানিয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার নবান্নের সামনে বিজেপির ধরনা নিয়ে বিচারপতির মন্তব্য, নবান্ন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। সেখানে ধরনা দিলে আইনশৃঙ্খলা এবং যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। ফলে ওই জায়গায় ধরনা কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়।

তবে আদালত ধরনার জন্য বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছে। বিচারপতির প্রস্তাব, নবান্ন বাসস্ট্যান্ড অথবা চাইলে মন্দিরতলায় সমাবেশ বা ধরনার অনুমতি দেওয়া যেতে পারে। আবেদনকারীরা চাইলে এর মধ্যে কোনও একটি জায়গায় তাঁদের কর্মসূচি পালন করতে পারেন। আদালতের মতে, এই জায়গাগুলিতে ধরনার আয়োজন করলে প্রশাসনিক কাজে কোনও বাধা হওয়ার সম্ভাবনা কম। এই প্রেক্ষিতে মামলাকারীদের নির্দেশ দেওয়া হয়েছে, বৃহস্পতিবার আদালতের বিকল্প প্রস্তাব নিয়ে তাঁদের মতামত জানাতে হবে। সেই মতামত জানার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে আদালত। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি এবং তল্লাশি চলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও নথিপত্র কেড়ে নেওয়ার প্রতিবাদে নবান্ন অভিযানের কর্মসূচি নিয়েছে বিজেপি। আগামী শুক্রবার ধরনা কর্মসূচি করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তাঁরা। সেই আবেদনের শুনানিতেই এদিন ধাক্কা খেল তাঁরা। নবান্ন বাসস্ট্যান্ড নিয়ে অবশ্য রাজ্যের তরফে আপত্তি তোলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*