- মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বিএনপি নেতা তারেক রহমানের শপথগ্রহণ, সম্ভবত যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- বাংলাদেশে ভোট পরবর্তী হিংসায় নিহত ৩, আহত তিনশোরও বেশি
- ধর্ষিতা হয়েছিলেন এক পড়ুয়া, দুর্গাপুরের সেই বেসরকারি মেডিক্যাল কলেজের আর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার।
- আজ মহাশিবরাত্রি। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভনন্দন মুখ্যমন্ত্রীর, দিলেন ধর্মীয় সম্প্রীতির বার্তা।
- আজ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণদিবস। এই উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে শেয়ার করলেন শিল্পীর সঙ্গে তাঁর ব্যক্তিগত মুহূর্তের অভিজ্ঞতাও। একই সঙ্গে শ্রদ্ধা জানালেন গায়ক তথা সুরকার ও দুই কৃতী বাঙালি প্রতুল মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির মৃত্যুবার্ষিকীতে।
- সাত সকালে টালিগঞ্জের অভিজাত আবাসনে আগুন৷ ঘটনাস্থলে দমকলের ৫টি।ইঞ্জিন।
- বেঙ্গালুরুতে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ তরুণ, তদন্তে পুলিশ।
- কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগন্জগামী ট্রেনের কামরায় আগুন, তুমুল আতঙ্কে যাত্রীরা, বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
- রাজ্যে শেষ হল এসআইআর শুনানি। ৫০ দিন শুনানির শেষে বাদ পড়তে চলেছেন আরও প্রায় সাড়ে ৬ লক্ষ ভোটার।
- শুনানিতে ডাক পেয়েও এলেন না এমন ভোটারের সংখ্যা প্রায় ৫ লক্ষ, সবারই বাদ পড়ার আশঙ্কা। আরও সাতদিন চলবে নথি যাচাইকরণ ও তথ্য আপলোডের কাজ।
- সোমবার থেকে আরও বাড়বে শহর কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
- আমেরিকায় নিখোঁজ এক ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার হল আনজা লেক থেকে। নাম সাকেত শ্রীনিবাসআইয়া।
- নেতাজি ইনডোরে পশ্চিমবঙ্গ তৃণমূল কিসান ক্ষেত মজদুরদের প্রাক নির্বাচনী রাজ্য সম্মেলন বক্তব্য রাখলেন দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, পূর্ণেন্দু বসুরা।
- নাইজিরিয়ার গ্রামে সশস্ত্র দূষ্কৃতী হামলা, এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে, অপহৃত বহু।
- রাজ্যজুড়ে চলছে যুবসাথীর নাম নথিভুক্তকরণের শিবির, প্রতিটি শিবিরেই ফর্ম নেওয়ার জন্য হুড়োহুড়ি।

Be the first to comment