পাঁচ তিনে পনেরো

Spread the love
  1.  দীর্ঘদিন ধরে ডাচদের দখলে থাকা ঐতিহাসিক সম্পদ অবশেষে ফিরল ভারতের ঘরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হল প্রায় এক হাজার বছরের পুরনো চেল যুগের একটি তাম্প্রলিপি।
  2. তাম্প্রলিপি ফিরে পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। লেখেন, সকল ভারতীয়ের জন্য এক আনন্দের মুহূর্ত! একাদশ শতকের চোল যুগের তাম্রলিপি নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী রব জেটেন। তাঁর উপস্থিতিতেই তাম্রলিপিগুলি তুলে দেওয়া হল ভারতের হাতে।
  3. পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি চালু নিয়ে কেন্দ্র ও রাজ্যের শিক্ষা বিভাগের মধ্যে চুক্তি সই হল।  সরকার বদল হতেই রাজ্যে চালু হল জাতীয় শিক্ষানীতি। এবার ‍রাজ্যে গড়ে উঠবে পিএমশ্রী (প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া) বিদ্যালয়।
  4. নো পার্কিংয়ে গাড়ি নিয়ে কড়া অবস্থান কলকাতা ট্রাফিক পুলিশের। নো পার্কিংয়ে গাড়ি রাখলে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এবার থেকে চালকদের।
  5. আগামী সপ্তাহ থেকে পরিত্যক্ত হয়ে থাকা কবি সুভাষ মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ভাঙার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।
  6. মন্ত্রী হওয়ার পর হুটার খুলে দিলেন অশোক কীর্তনীয়া। সাধারণ মানুষের মতো চলাচল করবেন বলেই তার নিজের গাড়ি থেকে হুটার খুলে দিয়েছেন বলে জানাচ্ছেন তিনি।
  7. পশ্চিমবঙ্গ সরকার সাতটি জাতীয় সড়কের অংশ রাজ্য পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখা থেকে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর হাতে তুলে দেওয়ার অনুমোদন দিয়েছে।
  8. মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৬ মে নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভারতের মূল ভূখণ্ড কেরালমে প্রবেশ করবে বর্ষা।
  9. রবিবার আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
  10. দিল্লি-এনসিআর-এ ফের বাড়ল সিএনজি-র দাম। রবিবার ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড প্রতি কেজিতে আরও ১ টাকা দাম বাড়িয়েছে।
  11. আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক সত্যব্রত বসু (২৮)-কে গ্রেপ্তার করল বাঁশদ্রোণী থানার পুলিশ। তার কাছ থেকে ২টি সেমিঅটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং চারটি কার্তুজ উদ্ধার হয়েছে।
  12. উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের নোনা এলাকায় ঝোঁপের মধ্যে পড়ে থাকা ব্যাগের ভিতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল উলুবেড়িয়া থানার পুলিশ।
  13. লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজ প্রয়াত হয়েছেন। বয়েস হয়েছিল ৭২। দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ সকালে তিনি হার মানেন।
  14. পশু জবাই নিয়ে নতুন রাজ্য সরকারের নির্দেশিকা নিয়ে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিভ্রান্তি সৃষ্টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
  15. গত ১৩ মে পশু জবাই নিয়ে সরকার এক বিজ্ঞপ্তি জারি করায় বিশেষ ভাবে সংখ্যালঘু সম্প্রদায় উদ্বিগ্ন, অখুশি৷ ২০১৮ সালে আদালতের পর্যবেক্ষণ মেনে এই বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*