রোজদিন ডেস্ক :
লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজ প্রয়াত হয়েছেন। বয়েস হয়েছিল ৭২। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ সকালে তিনি হার মানেন।
বিশ্বখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডারের মা জেনিফার নিজেও নামী বাস্কেট বল খেলোয়াড় ছিলেন। ১৯৮২ সালে এশিয়ান চ্যাম্পিয়ন শিপে তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন।১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী দলের তিনি সদস্য ছিলেন। কিংবদন্তি কবি মধুসূদন দত্তের পরিবারের কন্যা জেনিফার নিজস্ব প্রতিভায় আলোকিত করেন পরিবার কেও। স্বামী প্রয়াত ভেস পেজ, তিনি নিজে ও পুত্র লিয়েন্ডার পেজ সকলেই অলিম্পিকে অংশ নিয়েছেন। এমন পরিবার বিরল।
তাঁর প্রয়াণে রাজ্যের ক্রীড়া মহলে শোকের ছায়া নেমেছে।

Be the first to comment