পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. তারকেশ্বরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সন্ধ্যায় দিল্লি যাবেন তিনি।
  2. তারকেশ্বরে পুজো দিতে গিয়ে তৃণমূল নেত্রীর ধর্নাকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এমন দুরবস্থা দেখিনি। ১৫০ লোকও হয়নি।’
  3. তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি মন্ত্রী তাপস রায়। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন,‘তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তৃণমূলের এখন শোচনীয় অবস্থা। তৃণমূলের ভবিষ্যৎ— তৃণমূল দলটা উঠে যাওয়া উচিত।
  4. ধর্মতলায় ওয়াই চ্যানেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে  বিশৃঙ্খলার অভিযোগ। ধর্না মঞ্চে, মমতার পাশে দেখা যাচ্ছে মাত্র ৫ সাংসদ আর গুটিকয়েক বিধায়ককে।
  5. ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল হাইজ্যাক হয়ে গিয়েছে। পুরো পার্টিটা হাইজ্যাক করে নিয়েছে একটা কর্পোরেট সংস্থা। কর্মসূচিতে গিয়ে কেন অভিষেককে চোর-চোর শুনতে হলো। আমি প্রথম দিন থেকে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছি। কাকে বলব? পার্টি মানে তো আইপ্যাক।
  6. পদত্যাগ করছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং।
  7. পদত্যাগ করলেন বর্ধমান পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পামেলা চট্টোপাধ্যায়।
  8. ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন মহিলার সঙ্গে যোগাযোগ করে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে মানিক রায় ওরফে মনিউর রহমানের বিরুদ্ধে।
  9. অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি নিয়ে মঙ্গলবার উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই-১ অঞ্চলে। রীতিমতো হাতাহাতি বেঁধে যায় তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে।
  10. মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম জাহিদুল হক বৈদ্য ।
  11. CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর যাচাই ও পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য পোর্টালটি অবশেষে ২ জুন অর্থাৎ আজ থেকে চালু হলো। সেখানে আপলোড হওয়া উত্তরপত্রের স্ক্যান কপিতে কোনও অসঙ্গতি থাকলে তার যাচাই এবং উত্তরগুলির পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার পোর্টাল ২ জুন (মঙ্গলবার) থেকে ৬ জুন (শনিবার) রাত ১২টা অর্থাৎ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে।
  12. মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। ধৃতের নাম সাহিন শেখ। অভিযোগ, সাহিন দীর্ঘ ১৫ বছর ধরে নিজের পরিচয় লুকিয়ে এ দেশে বসবাস করছিলেন। এমনকী, বিয়ে করে সংসারও পেতেছিলেন।
  13. নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে সোমবার বাইক নিয়ে এলাকার তৃণমূল কার্যালয়ে আসেন। তাঁর সঙ্গে ছিল হেলমেট। হেলমেট পরেই কার্যালয়ে ঢোকেন তিনি। সেই সময়ে এলাকার মানুষ তৃণমূলের ওই পার্টি অফিস ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন।
  14. মাথায় হেলমেট পরিয়ে খোকন দাসকে আদালতে হাজির করাল পুলিশ। মঙ্গলবার বর্ধমান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দেখা গেল এই ছবি।
  15. উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার কাকভোরে, তিনটে নাগাদ আচমকাই ওই বহুতলে আগুন লেগে যায় বলে খবর।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*