- দ্বিতীয় দফাতে বাংলায় বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোটের হার ৮৯.৯৯%। হুগলিতে ভোট পড়ল ৯০.৩৪%, হাওড়ায় ৮৯.৪৪%, কলকাতা উত্তরে ৮৭.৭৭ %, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ৮৬.১১%, নদিয়ায় ৯০.২৮%, উত্তর ২৪ পরগনায় ৮৯.৭৪%, পূর্ব বর্ধমানে ৯২.৪৬% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৮৯.৫৭%।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলেন, আজ গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন চলছে। প্রথম দফার নির্বাচনের মতোই দ্বিতীয় দফাতেও বহু মানুষ ভোট দিতে আসছেন।
- ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোটদানের পরে কালীঘাট মন্দিরে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
- কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, ‘চারদিকে অত্যাচার করছে বাহিনী। অনেক বুথে এজেন্টদের বসতে দিচ্ছে না। মহিলা-শিশুকে মারছে। আমি এই রকম ভোট কখনও দেখিনি। ভোটারদের সুরক্ষা দেওয়ার বদলে একটি বিশেষ দলকে সুরক্ষা দিচ্ছে।’
- কালীঘাটে শুভেন্দু অধিকারীকে ঘিরে স্লোগান-পাল্টা স্লোগানে ছড়ায় ব্যাপক উত্তেজনা। এই নিয়ে কমিশনে অভিযোগ জানান ভবানীপুরের বিজেপি প্রার্থী। এর পরেই ওই এলাকায় লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। গোটা ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
- ভবানীপুরের ভোট পরিদর্শনে ব্যস্ত বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ফোন করে খবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানালেন, ইভিএম-এ কালো বা সাদা টেপ লাগানো থাকলেই সেই বুথে পুনর্নির্বাচন হবে। যদি কোনও বিধানসভা কেন্দ্রে যদি বেশি সংখ্যক বুথের ক্ষেত্রে টেপ লাগানোর ঘটনা ঘটে থাকে, তাহলে পুরো বিধানসভাতেই পুনর্নির্বাচন হবে।
- চরগোয়াল পাড়া এসএসকে স্কুলের ১১৫ নম্বর বুথে ভোট দিতে এসে বিপাকে পড়েন চর গোয়ালপাড়ার বাসিন্দা মনোয়ারা খাতুন। তাঁর অভিযোগ, ভোটকেন্দ্রে পৌঁছে মনোয়ারা খাতুন জানতে পারেন, তাঁর ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে।
- ভীমপুর থানার আসাননগর দুর্লভপাড়া বুথের এক বয়স্ক ভোটার অর্চনা মণ্ডল, স্বামীকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়ে দেখেন, তাঁর নামে ছাপ্পা ভোট পড়ে গিয়েছে। ভোট দিতে না পেরে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
- সাতগাছিয়ায় ১১৬ নম্বর বুথের কাছে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তাতে এক শিশু আহত হয়েছে বলে খবর।
- খানাকুলে আইএসএফ প্রার্থীর আপ্ত সহায়ককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- ভোটের মাঝেই কর্তব্যে গাফিলতির অভিযোগে জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনার বিশ্বজিৎ পাত্রকে সাসপেন্ড করা হলো।
- ভোটারকে সপাটে চড় ও ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার ধাবধারা এলাকায় ১৮৮ ও ১৮৯ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে।
- বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের অভিযোগ, ৩২ নম্বর ওয়ার্ডের শিব চন্দ্র সর্বভৌমমান স্কুলে ভোট চলাকালীন বিএলও সঠিক দায়িত্ব পালন করছেন না। এর ফলে ভুয়া ভোটার ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা সজল ঘোষের।
- ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হাওড়ার উদয়নারায়ণপুরে। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই (৮০)। ঘটনাটি ঘটেছে উদনারায়নপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথ বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে।

Be the first to comment