দ্বিতীয় দফা ছাপিয়ে গেল প্রথম দফা, বিক্ষিপ্ত অশান্তি 

Spread the love

রোজদিন ডেস্ক :

বিক্ষিপ্ত অশান্তির মধ্যে আজ রাজ্যে শেষ দফার নির্বাচন সম্পন্ন হোল। ভোটের হার প্রথম দফা কে ছাপিয়ে গেছে৷ কমিশন সূত্রে প্রকাশ, ভোটের হার ইতিমধ্যেই ৯২% ছাড়িয়েছে। সন্ধ্যা সাতটা অবধি ভোটের হার। ৯২.৪৭%

এই হার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আজ সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, সব থেকে কম দক্ষিণ কলকাতায়।

প্রথম দফার তুলনায় আজ অশান্তির ঘটনাও বেশি। বড় মাপের না হলেও ছোট খাটো অশান্তি সংঘর্ষ বহু জায়গায় হয়েছে। বিশেষত বিদায়ী বিরোধী নেতা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টিএমসি সমর্থকরা কয়েক জায়গায় তুমুল বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে পুলিশ কে কয়েক জায়গায় লাঠি চালাতে হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*