বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিতে নিহত সাত, আহত কয়েকজন 

Spread the love

রোজদিন ডেস্ক : 

বেঙ্গালুরুতে আজ সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে দেওয়াল ধসে সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শিবাজিনগরে একটি হাসপাতালের পাঁচিল ধসে এই মর্মান্তিক ঘটনা হয়। নিহত ও আহতরা ওই পাঁচিল সংলগ্ন ফুটপাথে ব্যবসা কর‍তেন। সূত্রের খবর, পাঁচিলটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ওখানে উপস্থিতরা সরার সুযোগই পাননি। নিহত আহতরা বেশির ভাগ হকার। অনেকে বৃষ্টির জন্য ওখানে দাঁড়িয়ে ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*