পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে শনিবার থেকে শুরু হলো সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি। এই কর্মসূচির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হাসপাতাল, মেডিক্যাল কলেজ মিলিয়ে রাজ্যে ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্র থেকে সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকা দেওয়া হবে। রাজ্যের ১৪-১৫ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। এর জন্য ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ় পাঠিয়েছে কেন্দ্র।
  2. অন্নপূর্ণা যোজনার বিষয়ে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,  কেউ বিচলিত হবেন না, কেউ গুজবে কান দেবেন না। ফর্ম পূরণ করতে অসুবিধা হলে আমাদের লোক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করবে।
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রোগী রেফারে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। দালালচক্র, রেফার রুখতে লাইভ মনিটারিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। জেলা হাসপাতালগুলির উপর নজরদারির জন্য কন্ট্রোলরুম তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
  4. মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে যে সব বেসরকারি হাসপাতাল ১ টাকায় জমি কিনেছিল, তাদের ১৫ শতাংশ বেড বরাদ্দ রাখতে হবে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য। সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ হলে, সেখান থেকে রেফার করা হলে ওই বেডে বিনামূল্যে পরিষেবা দিতে হবে।
  5. সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময়ে প্রবল বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইকে চড়ে যাওয়ার সময়ে অভিষেককে ঘিরে স্লোগান, ধাক্কাধাক্কি। বাঁচতে হেলমেট পরেন অভিষেক। ধাক্কাধাক্কিতে ছিড়ে যায় তাঁর জামা।
  6. সোনারপুরে যাওয়ার সময়ে কামালগাজির সামনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে দেখে চোর স্লোগান তুললেন বেশ কয়েকজন। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা।
  7. বিধানসভায় সই জালের অভিযোগের তদন্তে আগামী সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি।
  8. উত্তর ২৪ পরগনার সংহতি স্টেশনে শনিবার চাঞ্চল্য ছড়াল বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে।
  9. শুক্রবার সন্ধ্যায় বীরভূমের মহম্মদ বাজারে লগইন শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। সন্ধ্যা ৬টা থেকে টানা চলে পুলিশি অভিযান। চলে গভীর রাত পর্যন্ত।  পুলিশের তল্লাশিতে উদ্ধার ৫০২ গ্রাম সোনার গয়না। বাড়ি এবং অফিস থেকে উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকা।
  10. বিজেপি কর্মী পাপ্পু সানাকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হলো তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রাজু বিশ্বাসকে।
  11. শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওসমানপুর থেকে তারিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নামে থাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক ভুয়ো উপভোক্তার নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লেনদেন করা হতো। এই মামলায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।
  12. দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মধ্য কামারপাড়া এলাকার অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে টানা সাত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকার জন্য ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।
  13. রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বরুণ সরকারকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে।
  14.  ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট শনিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমস ২০২৬-এর সিলেকশন ট্রায়ালে অংশ নেবেন।
  15.  দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে জানানো হয়, ৯ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এরা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত। এদের বড়সড় নাশকতার প্ল্যান  ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*